পানির নিচে পাওয়া ড্রোন ফেরত দিয়েছে চীন

Unknown
সেবা ডেস্ক:  পানির নিচে যুক্তরাষ্ট্রের আটককৃত ড্রোন ফেরত দিয়েছে চীন। গত সপ্তাহে চীনের নৌবাহিনী আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে এই ড্রোনটি আটক করে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছিল।
 
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, চীন যেখান থেকে ড্রোনটি আটক করেছিল, সেখানেই ফেরত দিয়ে গেছে। দক্ষিণ চীনে ফিলিপাইনের নিকটে ড্রোনটি পেয়েছিল চীন।
 
এই ড্রোন আটকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, চীনের এ ধরণের কাজ শিষ্টাচার বহির্ভূত। ট্রাম্প তার টুইটে জানিয়েছিল, চীন আমাদের যেই ড্রোন চুরি করেছে তার আর প্রয়োজন নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ থেকে জানানো হয়, চীন শিগগিরই ড্রোনটি ফেরত দেবে বলে জানিয়েছে।
 
ড্রোনটি সম্পর্কে যুক্তরাষ্ট্র জানায়, সাধারণ মানুষের সুবিধার জন্য কিছু তথ্য ও গবেষণা কাজে ড্রোনটি ব্যবহার করা হচ্ছিল। সেখানে কোন গোপন নথি ছিল না।
 
যুক্তরাষ্ট্র আরো জানায়, চীনের একটি জাহাজে করে ড্রোন সমুদ্রে নিয়ে আসা হয়। এরপর যুক্তরাষ্ট্রের একটি সাধারণ জাহাজ ড্রোনটি গ্রহণ করে। রয়টার্স।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top