সেবা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর কাছে ওকল্যান্ডে একটি ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ব্যান্ড দল গোল্ডেন ডোনার কনসার্ট হচ্ছিল সেই ক্লাবে। আরো কমপক্ষে ২৫ জন মানুষ নিখোঁজ রয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে কমপক্ষে ৫০ জন মানুষ ছিল। কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত সেটি এখনো জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায় ক্লাব ভবনের উপরে প্রকাণ্ড অগ্নিশিখায় ঢেকে আছে। তিনটি অগ্নি নির্বাপক যন্ত্র ঘটনাস্থলে কাজ করছে। বিবিসি।