রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় ১০ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাবর্তনের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে। এই সমাবর্তনে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।’
 
তবে সময়সীমার বাড়ার কারণ জানতে চাইলে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আসলে আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন হওয়ার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হলেও এখনো আমাদের কাছে শিক্ষা মন্ত্রাণালয় থেকে কোনো চিঠি আসেনি। তাই এ তারিখে সমাবর্তন করা সম্ভব হচ্ছে না। সব দিক বিবেচনা করে সমাবর্তনের নিবন্ধন করার সময়সূচি বাড়ানো হয়েছে। 
 
তবে নিববন্ধন ফি অপরিবর্তিত আছে জানিয়ে উপাচার্য বলেন, ‘এই সমাবর্তন তো আর আমাদের ব্যবসা না। শিক্ষার্থীদের কাছ থেকে যা টাকা নেওয়া হবে, সম্পূর্ণই তাদের জন্য ব্যয় করা হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top