রঞ্জিত কুমার তালুকদার সিলেট প্রতিনিধি: ১ ডিসেম্বর ১৬ রোজ বৃহস্পতিবার ডিএসএমএফ গ্রীন সিলেট বিভাগীয় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জনাব শাহীন আহমদ, সভা পরিচালনা ও সভাপতিত্ব করেন জনাব বিকাশ ধর বাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বিভাগের কার্জকরী কমিটির সকল সদস্যবৃন্দ। তারা বলেন ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার নিঃশর্ত মুক্তি ও সকল ব্যাংক একাউন্ট খুলে দিয়ে পুনরায় ডেসটিনিতে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।
