বাঁশখালীতে ‍এক হাজার পিস ইয়াবাসহ যুবক আটক!

S M Ashraful Azom
 শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম:বাঁশখালীর নাপোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ১ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাঁঁশখালী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (০৮-১২-১৬ ইং) বিকেলে নাগাদ একটি সিএনজি টেক্সিতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।জানা যায় আটক মোহাম্মদ হোসেন চকরিয়া উপজেলার বেতুয়াবাজারের বিএম চর ৮ নম্বর ওর্য়াডের আলী আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. আলমগীর হোসেনের নির্দেশনায় বাঁশখালী প্রধান সড়কের সর্বদক্ষিণে পুইছড়ি নাপোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এএসআই জনাব আনোয়ার হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে সিএনজিতে তল্লাশী চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষ সূত্রে জানা যায় অপরাধ দমনে বাঁশখালীতে থানা ইনচার্জ মো. আলমগীর হোসেন বিভিন্ন সময় অতীব কৌশলে এলাকভিত্তিক অভিযানে সফল হয়েছেন। তাঁর নেতৃত্বে বাঁশখালীতে অনেক অপরাধ দমন হয়েছে বলেও জানান এলাকাবাসী।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top