সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের মধ্যে সম্মাননা প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে , বেসরকারি সংস'া গণেেচতনা রি-কল প্রকল্প ও নতুন সমাজ গড়ি (ভিজিডি) এর সহযোগিতায়
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৬ ও বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির পাঁচ জন নারীকে সমাজে বিভিন্ন ভাবে অবদান রাখায় জয়িতা হিসেবে তাদের সম্মাননা প্রদান ও সনদ বিতরণ করা হয়।
জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান, ওসি আসলাম হোসেন ,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার সুশান্ত কুমার প্রমুখ।
যেসব জয়িতাকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. লিলি বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছা.ছোলেমা ,
সফল জননী হিসেবে মোছা. হুনুফা বেগম, শিক্ষা ও চাকুরীতে অবদান রাখায় লুৎফুন্নাহার ও নির্যাতনে বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী উম্মেহানী বেগম।
এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ব্র্যাক, গণচেতনা রি-কল প্রকল্প , বেসরকারি সংস্থা সাধুরপাড়া নারী উন্নয়ন সমিতির প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিড়্গার্থীরা উপস্থিত ছিলেন।
