বকশীগঞ্জে বাংলাদেশ জনকল্যাণ ছাত্র সংগঠনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে প্রতিষ্ঠিত

 ও “ আমাদের উদ্দেশ্য, জনগণের কল্যাণ ও সেবা করা, জনগণই সকল ক্ষমতার উৎস ” মূলমন্ত্র নিয়ে আত্মপ্রকাশ হওয়া

অরাজনৈতিক ও সামাজিক সংগঠন বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের সহযোগী সংগঠন বাংলাদেশ জনকল্যাণ ছাত্র সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের পাটহাটি এলাকায় অবসি'ত সংগঠনের কার্যালয়ে ওই পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।


এতে সভাপতিত্ব করেন সংগঠনের ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন মানিক।

 বাংলাদেশ জনকল্যাণ ছাত্র সংগঠনের সদস্য সচিব রহমত আলীর সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব আবদুল হামিদ,

 বিশেষ অতিথি হিসেবে আরো উপসি'ত ছিলেন ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মন্ডল, সিনিয়র যুগ্ন মহাসচিব জাহিদুল ইসলাম প্রিন্স, ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার ।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রাজিউল হাসান লাভলু , মজনু মাস্টার, যুগ্ন মহাসচিব রাশিদুল আল আমিন রঞ্জু মাস্টার, যুব বিষয়ক সম্পাদক তানজির আহমেদ সুজন,

ছাত্রনেতা আবুল কালাম আজাদ, আল আমিন , মেহেরুপ হাসান খোরশেদ প্রমুখ। এতে ছাত্র সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন এলাকার ছাত্রনেতারা উপস্থিত ছিলেন ।    

পরিচিতি সভায় ছাত্র নেতারা বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের মত একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করায় সংগঠনের চেয়ারম্যান ,

 সিনিয়র ভাইস চেয়ারম্যান, মহাসচিব, সিনিয়র যুগ্ন মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে ছাত্রনেতারা উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে সংগঠন পরিচালনা করারও ঘোষণা দেন ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top