ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং হাসপাতালে

Unknown
সেবা ডেস্ক:  অসুস্থ বোধ করায় ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিংকে রোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে ধারণা করা হচ্ছে। স্টিফেন হকিংয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রোমে পন্টিফিকাল অ্যাকাডেমি অব সায়েন্সে অনুষ্ঠিত একটি সম্মেলনে যোগদান ও পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন ৭৪ বছয় বয়সী হকিং। শারীরিক অসুস্থতা বোধ করায় বৃহস্পতিবার রাতে তাকে জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। হকিংয়ের মুখপাত্র ও ভ্যাটিকান সূত্র বলেছে, নিউরন রোগে আক্রান্ত হকিংয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে ধারণা করা হচ্ছে। ভ্যাটিকান সূত্র বলেছেন, হকিং ও তার সফরসঙ্গীদের শনিবার রোম ছাড়ার পরিকল্পনায় পরিবর্তন আনা হয়নি। 
 
‌‘এ ব্রিফ হিস্টোরি অব টাইম’ এর লেখক হকিং কম্পিউটারের মাধ্যমে কথা বলে থাকেন। তার ভ্রমণের জন্য তার সঙ্গে দুই নার্স ও একজন কর্মকর্তা থাকেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top