সেবা ডেস্ক: সম্প্রতি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সাথে রাশিয়ার সম্মিলিতভাবে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দাম বেড়ে প্রতি ব্যারেল প্রতি ৫২ ডলার ছাড়িয়ে যায়।
তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের দর বৃদ্ধির এ প্রক্রিয়া বেশি দিন স্থায়ী হবে না। কারণ ওপেক এবং রাশিয়া তেলের উৎপাদন প্রতিদিন ১৫ লাখ ব্যারেল কমাবে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমায় খুব একটা প্রভাব ফেলবে না। বরং তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রসহ অন্য উৎপাদক দেশগুলো তাদের তেলের উত্পাদন এতটাই বাড়াবে যে ওপেকের তেল সরবরাহ কমানো তেমন কোনো কাজেই আসবে না। ফলে তেলের যোগান উদ্বৃত্ত থেকেই যাবে। তাই বর্তশানে তেলের যে দাম বাড়ছে তা স্বল্পকালীন