অসুস্থ হয়ে পড়েছেন বীর প্রতীক তারামন বিবি

G M Fatiul Hafiz Babu

 

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

বীর প্রতীক তারামন বিবি অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে গেছে। তার ওপর যোগ হয়েছে মাথা ও পিঠ ব্যাথা। বলতে গেলে তিনি এখন অচল। বেশ কিছু দিন ধরে নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন না।

অসুস্থ অবস্থায় বর্তমানে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের নিজ বাড়ীতে বিছানায় শুয়ে বসে দিন পার করছেন তিনি।

স্বজনরা জানান, গত ৩০ নভেম্বর তাকে চিকিৎসার জন্য রংপুর সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) ডাক্তার কর্ণেল দেলোয়ার হোসেন তাকে দেখে ব্যাবস্থাপত্র লিখে দেন।

 পরে বাড়িতে চলে আসেন। তিনি দেশের বাইরে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ্যভাবে বেঁচে থাকতে চান।

বীর প্রতিক তারামন বিবি বলেন, ‘মাঝে মাঝে মনে হয় আমার সময় শেষ হয়ে আসছে। শ্বাস নিতে পারি না। যখন কাশি ওঠে মনে হয় দুনিয়াতে আর নেই আমি। প্রচন্ড মাথা ব্যথা করে।

সারা পিঠ যেন জ্বলে। কোন রকমে উঠে দাঁড়াতে পারলেও হাঁটতে পারি না। গত ক’দিন থেকে খুবই কষ্টের মধ্যে আছি।

তিনবেলা ওষুধ খাওয়ার পরও অসুখের কোনো উন্নতি দেখছি না। তিনি দেশের বাইরে উন্নত চিকিৎসা নিয়ে বেঁচে থাকতে চান। এজন্য সরকারের সহযোগীতা কামনা করছেন তিনি।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top