শিশু নিহা ধর্ষণ মামলার আসামী গ্রেফতার লক্ষ্মীপুর র‌্যাব-১১’র অভিযানে

Unknown

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: ৬ বছরের শিশু নিহার ধর্ষণ মামলার প্রধান আসামী সবুজকে আটক করে লক্ষ্মীপুর র‌্যাব -১১। তাকে আটক করা হয় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌরাস্তা এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ২ ঘটিকার দিকে।

গত ১৫ ই নভেম্বর নোয়াখালী জেলার বেগমগঞ্জ জিরতলীতে শিশু নিহাকে ধর্ষণ করে  বখাটে সবুজ। পত্র -পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গত ১৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, ৯ এর ৪( খ) আসামী সবুজের বিরুদ্ধে বেগমগঞ্জ থানা মামলা দায়েল করেন শিশুটির পরিবার। যাহার মামলা নং ২৬। আটক কৃত সবুজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ মধ্য জিরতলী গ্রামের দক্ষিণ হাওলাদার বাড়ির জালাল উদ্দিনের পুত্র ।

অপর দিকে লক্ষ্মীপুর   র‌্যাব-১১ শুক্রবার বিকেল ৩ টার দিকে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে ধর্ষক সবুজকে আটকের বিষয় নিশ্চত করেন ভারপ্রাপ্ত কো: অধিনায়ক এএসপি কলোল কুমার দত্ত।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top