নিখোঁজ শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদ্রাসাসহ সারাদেশে নিখোঁজ শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। 
 
আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
 
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সাদেক খানসহ সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
 
নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আসাদুজ্জামান খান কামাল বলেন, সব জঙ্গিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। মাদ্রাসার অনেক শিক্ষার্থী নিজের ইচ্ছায় পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন। -বাসস।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান