পাঞ্জাবে বিয়ের উদযাপনের খেয়ালে চালানো গুলিতে গর্ভবতী নৃত্যশিল্পী নিহত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ভারতের পাঞ্জাবে বিয়ের অনুষ্ঠানে উদযাপনের খেয়ালে চালানো গুলিতে এক গর্ভবতী নৃত্যশিল্পী নিহত হয়েছে। স্টেজে নৃত্য পরিবেশনের সময়ে গুলিতে ঘটনাস্থলে নিহত হয় কুলবিন্দর কোর নামের এই নৃত্যশিল্পী।
 
তবে কুলবিন্দরের স্বামী হারজিন্দার সিং দাবি করছেন, বরের বন্ধু বিল্লার আহ্বানে সাড়া দিয়ে তার সঙ্গে নাচতে না যাওয়ায় তাকে গুলি করা হয়। কুলবিন্দর নামের এই নারী পাঞ্জাবের চার সদস্যের নৃত্য দলের সদস্য এবং মোর মান্দি শহরে বিয়েতে এসেছিল। ঘটনাস্থলে ভিডিওতে দেখা যায় খুব কাছে থেকে কুলবিন্দরকে গুলি করা হচ্ছে। গুলির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
 
পুলিশ কর্মকর্তা দলজিৎ সিং বলেছেন, যে উদযাপনের খেয়ালে চালানো গুলিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরাও পুলিশের বক্তব্য সমর্থন করেছেন। উদযাপনের খেয়ালে গুলি চালানো শুরু করার পরে বিল্লার দো নলা বন্দুকে একটা গুলি আটকে যায়। সেটা আনলক করতে যাওয়ার পরে গুলি বের হয়ে কুলবিন্দরকে আঘাত করে। 
 
গুলি চালানো বিল্লা পালিয়ে গেছে, তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এনডিটিভি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top