আগামী ১০ই ডিসেম্বর শুরু হচ্ছে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  গণমাধ্যমের অন্তরালে কাজ করা কর্মীদের প্রিয় সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আয়োজনে এই প্রথম ‘জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ’ সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। 
আগামী ১০ ডিসেম্বর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। 
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় থাকছে অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম। পৃষ্ঠপোষকতায় থাকছে কোমল পানীয় ব্রেভার। কো-স্পন্সর হিসেবে থাকছে বিস্ক ক্লাব। 
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আগামী ৬ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক গণমাধ্যম থেকে দল গঠনের আহ্বান জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। 
প্রত্যেক দলে ৬ জন খেলোয়াড়, দুইজন অতিরিক্ত খেলোয়াড়, একজন ম্যানেজার ও একজন কোচসহ মোট ১০ জনের নামের তালিকা ৬ ডিসেম্বরের মধ্যে টুর্নামেন্ট আয়োজক কমিটির কাছে জমা দিতে হবে। 
একটি দল দুইজন খেলোয়াড় নিজ হাউস থেকে হায়ার করতে পারবে। টুর্নামেন্টের বিজয়ী ও রার্নাস আপ দলকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top