সেবা ডেস্ক: সিনেমার নাম ‘ভয়ংকর সুন্দর’, অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী মাসে। নতুন এ সিনেমা নিয়ে ইতোমধ্যে সিনেভক্তদের মনে বেশ আগ্রহ জন্ম নিয়েছে। একদিকে অনিমেষ আইচের কাজ, ভিন্ন ধাঁচের টাইটেল-কাহিনী আর অভিনয় শিল্পীদের জন্য।
গতকাল ৩ ডিসেম্বর, শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ৫৫ সেকেন্ডের টিজার। শিরোনাম দেয়া হয়েছে ‘ভয়ংকর সুন্দর টিজার’। খায়রুল আলম সবুজ ও ভাবনা ভিডিওচিত্র দিয়েই টিজারের শুরু। এরপর দেখা যায় ভারতীয় অভিনেত্রী পরমব্রত চট্টোপাধ্যায়কে।
পরব্রত-ভাবনা কথোপকথন শেষে দেখা মিলবে টাইটেলের কিছু ভয়ংকর অংশ। একটি খুন, রক্ত আর ফিকশনে সাজানো টিজারে রয়েছে আরো কিছু ক্লাইমেক্স। ভারতীয় লেখক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক অনিমেষ।
প্রথমবার বাংলাদেশের ছবিতে দেখা যাবে পরমব্রতকে, আর বড় পর্দায় এখানে অভিষেক হচ্ছে ভাবনার। আরও অভিনয় করেছেন অভিনয় করেছেন হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম।
