রাজশাহীতে কোচ চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Unknown
সেবা ডেস্ক:  রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালি সমশাদিপুর এলাকায় দেশ ট্রাভেলসের একটি কোচ চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- কাটাখালি চকবেলঘরিয়া বাখরাবাজ এলাকার মোক্তার হোসেনের ছেলে শুভ (২৫) ও মৃত আবু তাহেরের ছেলে গোলাম রাব্বানী (৩৫)। আহত হারুন-অর-রশিদ (২৫) একই এলাকার মৃত আক্কাশ আলীর ছেলে।
 
নগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজ গোপাল জানান, হতাহতরা তিনজন একটি মোটরসাইকেলে রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। আর ঢাকা থেকে দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রাজশাহী ঢুকছিল। সমশাদিপুর এলাকায় ওই কোচের চাপায় ঘটনাস্থলেই শুভ মারা যান। আর গোলাম রাব্বানী মারা যান হাসপাতালে নেয়ার পথে।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আহত হারুন-অর-রশিদকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুর্ঘটনার পর দেশ ট্রাভেলসের ওই কোচটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে এর চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top