নারীরা পরিবারের মধ্যেও নিগৃহীত হয় : চুমকি

Unknown
সেবা ডেস্ক:  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ও শিশুরা স্বাস্থ্যের প্রতি যতই মনোযোগী হউক না কেন, তারা অনেক সময় অর্থের অভাবে নিজ স্বাস্থ্য সমস্যার কথা বলতে ভয় পান। কেননা নারীরা পরিবারের মধ্যেও নিগৃহীত হয়। 
 
শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, অসুস্থতার সময় পুরুষদের বেলায় যেভাবে খরচ করা হয়, একজন নারীর বেলায় সেভাবে খরচ করা হয় না।  অথচ পরিবারের সুখ-শান্তি বজায় রাখার জন্য একজন নারীর অবশ্যই প্রয়োজন। 
 
ন্যাশনাল আই কেয়ারের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও প্রোগ্রাম ম্যানেজার ডা. সাইফুল আহমেদ পিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক ও উদ্যোক্তা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক এস.এম আলম, সিভিল সার্জন ডা. মো. হায়দার আলী, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. ছাদেকুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সদস্য মাজেদুল ইসলাম সেলিম প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top