সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে প্রতিষ্ঠিত এক কাপড়ের দোকানে ভল্ট ভেঙ্গে ৬০ ভরি স্বর্ণালংকার,নগদ ৮ লাখ টাকা কাপড়সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ওই সময় দোকানের সিকিউরিটি সিসি ক্যামেরার সেটও নিয়ে যায় তারা।
শুক্রবার দিনগত গভীর রাতে পৌর শহরে উত্তরবাজারে ঝিলিক বস্ত্র বিতানে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় শনিবার সকালে পুলিশ দোকানের ৪ কর্মচারীকে আটক করেছে।
পৌর শহরে উত্তরবাজার ঝিলিক বস্ত্র বিতানের মালিক প্রতিষ্ঠিত পাইকারী কাপড় ব্যবসায়ী আশিষ কুমার সাহা ঠান্ডু জানায়, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান।
সকালে তিনি দোকানের পেছনের দরজার তালা ভাঙা দেখে ভিতরে গিয়ে দেখতে পান ভল্ট ভেঙ্গে ভিতরে থাকা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার, ক্যাশে নগদ ৮ লাখ টাকা ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের শাড়ি কাপড়সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট হয়েছে।
এছাড়া দোকানের সিকিউরিটি সিসি ক্যামেরার ফাইল সেট নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে পুলিশে খবর দিলে শনিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কর্মচারী আমিনুল, রফিকুল, জনি, ও জুম্মানকে আটক করেছে পুলিশ।
দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ছামিউল হক ঘটনাস'ল পরিদর্শন করেছেন।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ দল পরিকল্পনা মাফিক ঘটনাটি ঘটিয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং ও থানায় সাধারণ ডাইরী করা হে