
সেবা ডেস্ক: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ এ প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে কথাশিল্পী নিশো আল মামুন এর উপন্যাস “কাছে দূরে” প্রচ্ছদ : রাজিব রায়
বই সম্পর্কে কিছু কথা
দীর্ঘ পাঁচ
বছর তিন
মাস পর
বাড়ি ফিরছি
আমি।
ব্যস্ত শহর
তবুও কী
শূন্য মনে
হচ্ছে।
যখন বাড়িতে
পৌঁছেছি তখন
সন্ধ্যা। রাস্তায়
হলুদ লাইটপোস্ট
জ্বলে উঠেছে। শো
শো বাতাস
বইছে।
পরিবর্তনহীন নগরের
এই গলিতে
হাঁটছি আমি। সেই
একই এঁকে
বেঁকে যাওয়া
পিচঢালা পথ
ধরে বাড়ি
ফেরা।
কত বছর
পর বাড়ি
ফিরছি! দরজার
ওপাশে কেউ
একজন আমার
অপেক্ষার প্রহর
গুনছে।
দরজায় টোকা
দিয়ে ডেকে
উঠলাম; মা!
যে দরজায়
আমার স্পর্শ
ও মা
ডাকের মধুর
কন্ঠস্বর ছিল
না।
যে দরজার
শিকলে, কবজায়
মরচে পরে
গেছে, আজ
কত সহজেই
ক্যাচ ক্যাচ
শব্দে খুলে
গেল।
যেন একটি
অবুঝ সন্তান
দাঁড়িয়ে আছে
মায়ের সামনে। কালো
বুটের বার
বার লাথি
খেয়েও যে
চোখ কখনো
বিন্দুমাত্র লাল
হয়নি, সেই
চোখ কত
সহজেই ভিজে
উঠলো।
মা’র
সিঁথির কাছে
একগাছি চুল
পেকে গেছে!
চোখের নিচে
কালো দাগ। চামড়া
যেন মাংস
থেকে ছেড়ে
দিয়েছে। বহুদিন
পর বাড়ি
ফিরছি আমি। অনেক
বদলে গেছে
বাড়িটা। হাঁটতে
হাঁটতে চোখে
পড়ল দেয়াল
ঘেসে, যে
আমগাছটা আকাশ
ছোঁয়ার স্পর্ধা
নিয়ে বড়
হয়েছিল। শ্যাওলা
পড়েছিল। বহু
প্রাচীন সেই
গাছটা কোনো
এক কালবৈশাখী
ঝড়ের রাতে
ভেঙে গেছে।
লেখক পরিচিতি
জামালপুর, বকশীগঞ্জ- এ ১৯৮৬ সালে নিশো আল মামুন জন্মগ্রহণ করেন। বাবা মোঃ শাহজামাল (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ১১ নং সেক্টর) এবং মা সুলতানা রাজিয়া। তিনি বাবা-মায়ের কনিষ্ঠ পূত্র। শিক্ষাগত যোগ্যতা: স্ট্র্যাটিজিক ম্যানেজমেন্ট এর উপর পোস্ট গ্রাজুয়েট, ইউ. কে। কলেজ জীবন থেকেই মেতে উঠেন গ্রুপ থিয়েটার নিয়ে। অমিমাংসীত সমাপ্তি (প্রকাশ কাল ২০১২ সাল) উপন্যাসের মধ্য দিয়ে তার সাহিত্যে আত্ম প্রকাশ। তিনি ২০১৬ সালে আমরা কুঁড়ি (জাতীয় শিশু-কিশোর সংগঠন) সাহিত্য পুরস্কার লাভ করেন। নিশো আল মামুন এর প্রকাশিত গ্রন্থের মাঝে রয়েছে অমিমাংসীত সমাপ্তি, ভোরের ঝরা ফুল, জোসনার বিয়ে, নিখিলের নায়ক, বসন্ত দুপুরের নীল আকাশ, নীল আকাশের নীচে, গৃহত্যাগী জোছনা।![]() |
| নিশো আল মামুন ২০১৬ সালে আমরা কুঁড়ি (জাতীয় শিশু-কিশোর সংগঠন) সাহিত্য পুরস্কার লাভ করেন। অন্যন্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের সাথে ডান পাশে পুরস্কার হাতে নিয়ে দাড়িয়ে আছেন সাহিত্যিক নিশো আল মামুন |
