টুর্নামেন্ট সেরার মুকুট পেলেন মাহমুদ উল্লাহ

Unknown
সেবা ডেস্ক:  চতুর্থ বিপিএল জিতে নিল ঢাকা ডায়নামাইটস। বিপিএলের চার আসরে তিনটি শিরোপাই এল ঢাকার ঘরে।
অধিনায়ক হিসেবে প্রথমবারের মত শিরোপা উঁচিয়ে ধরলেন সাকিব আল হাসান। সর্বাধিক রান সংগ্রহ করলেন তামিম ইকবাল। সর্বাধিক উইকেট জুনায়েদ খান। কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েও সবাইকে ছাড়িয়ে গেলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। চতুর্থ বিপিএল টুর্নামেন্ট সেরার মুকুট উঠল মাহমুদ উল্লাহর মাথায়।
জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে সুপরিচিত। একইসঙ্গে রয়েছে নেতৃত্বগুণ। এজন্য অনেকেই তাকে জাতীয় দলের ভবিষ্যত অধিনায়কের আসনে ঠাঁই দেন। সেই নেতৃত্বগুণ দেখা গেল এবারের বিপিএলেও। সাদামাটা দল নিয়ে হিসেবের বাইরে থাকা খুলনা টাইটান্সকে তিনি পৌঁছে দিলেন সেরা চারে। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন ময়মনসিংহের এই তারকা।
১৪ ম্যাচে ৩৩.০০ গড়ে ৩৯৬ রান সংগ্রহ করেছেন মাহমুদ উল্লাহ। রান সংগ্রহের দিক দিয়ে দ্বিতীয় স্থানে তিনি। স্ট্রাইক রেট ১১৮.২০। দুটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৬২। শুধু কি ব্যাটিংয়ে? বল হাতেও বিধ্বংসী হয়ে উঠেছিলেন রিয়াদ। শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং করে দুটি ম্যাচে দলকে জিতিয়েছেন। ১৪ ম্যাচে ১২ ইনিংসে তার সংগ্রহ ১০ উইকেট। শুধু এই সংখ্যায় তাকে বিবেচনা করা যাবে না। গোটা সিরিজেই তিনি ছিলেন এক কথায় অনন্য অসাধারণ!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top