মাত্র ৮ বছর বয়সে মা হওয়ার লক্ষ্য ঠিক করেন কাজল!

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বয়স তখন মাত্র ৮। আর সেই বয়সেই জীবনের লক্ষ্য ঠিক করেছিলেন কাজল। না, বড় হয়ে নায়িকা হতে চাননি তিনি। শুনলে অবাক হবেন, ওই সময়েই ভালো মা হওয়ার লক্ষ্য ঠিক করেছিলেন অজয় দেবগন পত্নী।
 
বলিউড লাইফ-কে দেয়া এক সাক্ষাৎকারে নিজ মুখেই এসব কথা জানিয়েছেন 'কাভি খুশি কাভি গাম' এর নায়িকা।
 
কাজল জানিয়েছেন, বন্ধুরা বড় হয়ে কেউ যখন ডাক্তার, শিক্ষিকা, বিজ্ঞানী হতে চেয়েছে সেখানে তিনি বড় হয়ে মা হবেন বলে ঠিক করেন। এই জন্য মা তনুজার কাছে বেশ কয়েকবার মারও খেয়েছেন তিনি।
 
কাজল এখন দুই সন্তানের মা‚ মেয়ে নাইশার ১৩ বছর আর ছেলে যুগের বয়েস ৬ বছর।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top