‘পার্সন অব দ্য ইয়ার’: জুলিয়ান অ্যাসাঞ্জ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পকে ছাড়ালেন মোদী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  টাইমস ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ হওয়ার দৌড়ে জুলিয়ান অ্যাসাঞ্জ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঠকদের মতামতের ভিত্তিতে এগিয়ে রয়েছেন তিনি।
 
৫০০ ও এক হাজার রুপির নোট বাতিলের পর সেপ্টেম্বর থেকে নভেম্বরে মোদীর জনপ্রিয়তা বেড়েছে বলে এক খবরে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
 
সূত্রের খবরে দাবি, যারা মোদীকে সমর্থন করছেন তারা অন্য কাউকে ভোট দেবেন না বলে ভাবা হচ্ছে।
মোদীর পরেই আছেন জুলিয়ান অ্যাসাঞ্জ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।
 
টাইমস ম্যাগাজিন প্রতি বছর সংবাদজগতে বিশেষ গুরুত্ব পাওয়ার নিরিখে একজন ব্যক্তিকে পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করে। চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে থাকেন সম্পাদকই, তবে এক্ষেত্রে পাঠকদের মতামতের গুরুত্ব থাকে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top