বৈশাখী টেলিভিশনে বিডিং শো ‘স্বপ্ন সদাই’য়ে কাজী নওশাবা আহমেদ

Unknown
বৈশাখী টেলিভিশনে বিডিং শো ‘স্বপ্ন সদাই’য়ে কাজী নওশাবা আহমেদসেবা ডেস্ক:  একটি এসএমএসের মাধ্যমে করে ফেলতে পারবেন আপনার পুরো মাসের বাজার-সদাই। ভাবছেন স্বপ্ন! এটি বাস্তবে রূপ দিয়েছে বৈশাখী টেলিভিশনের বিডিং শো স্বপ্ন সদাই।
 
দেশে প্রথমবারের মতো বৈশাখী টিভিতে শুরু হয়েছে বিডিং শো ‘স্বপ্ন সদাই’। অনুষ্ঠানে সরাসরি এসএমএস ও ফোনকলের মাধ্যমে পণ্যের সঠিক দামের উত্তর দিয়ে দর্শকরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন পণ্য জিতে নিতে পারবেন। প্রতিটি পণ্যের প্যাকেজে থাকবে ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার পণ্য। যা একটিমাত্র সঠিক এসএমএসের মাধ্যমে জিতে নেয়া সম্ভব। প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথির হাত থেকে পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে।
 
বিডিং এর পাশাপাশি সেলিব্রেটির সাথে আলাপচারিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রার বিনোদন পান দর্শকরা। এবারেরর পর্বের অতিথি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।
 
শ্রাবণ্য তোহিদার উপস্থাপনায়, এস আর রুমেল ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত আগামীকাল বৃহস্পতিবার রাত ১১ টায়, বৈশাখী টেলিভিশনে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top