আগামীকাল বৃহস্পতিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ

Unknown
সেবা ডেস্ক:বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে। 
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন। 
 
পরে বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে । প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। 
 
বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে। এ সময় থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।-বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top