সেবা ডেস্ক: বিজয় দিবস ২০১৬ উদযাপনে একটি নতুন কফি টেবিল বুক উন্মোচন করেছে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৯৮ পৃষ্ঠার এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এই প্রকাশনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত প্রবন্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণকৃত ১০টি বিশেষ উদ্যোগ এবং নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যের নানা দিক উঠে এসেছে।
এছাড়া কফি টেবিল বুকটিতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি, বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ ও পর্যটন আকর্ষণগুলো তুলে ধরা হয়। হাইকমিশনার মোয়াজ্জেম আলী বলেন, এই প্রকাশনায় বাংলাদেশের গৌরবময় অতীত, চমৎকার বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যতের বিভিন্ন দিক উঠে এসেছে। তিনি হাইকমিশনের প্রেস উইংকে এই দারুণ প্রকাশনার জন্য ধন্যবাদ জানান।