জলাতঙ্ক নির্মূলে জলঢাকায় কুকুরকে টিকাদান কর্মসূচী

Unknown
সেবা ডেস্ক:  নীলফামারীর জলঢাকায় জাতীয় জলাতংক নির্মূল কর্মসূচির আওতায় ব্যাপকহারে কুকুরের জলাতংক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রম চলছে। ৭ ডিসেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রন শাখার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সহযোগীতা করছে স্থানীয় সরকার ও প্রাণী সম্পদ অধিদপ্তর।
 
উপজেলাটিতে এ কর্মসূচী সফলভাবে পরিচাললিত হচ্ছে জলঢাকা পৌরসভার সহযোগিতায়। স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কনসালটান্ট ডা. রাশেদ আলী শাহ জানান, সরকার ২০২০ সালের মধ্যে দেশকে জলাতংক মুক্ত করার লক্ষে কাজ করছে। ২০১১ সাল হতে চলমান এ কার্যক্রম ৪ ডিসেম্বর হতে জলঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কমপক্ষে ৭০% পোষা ও বেওয়ারিশ কুকুরকে তিন বছর পর পর এ টিকা দেওয়া হবে। অপর কনসালটান্ট ডা. ইফতিয়ার দেওয়ান জানান, উপজেলাটিতে ২৪টি টিম একযোগে সকাল ছয়টা হতে দুপুর বারোটা পর্যন্ত কাজ করছে। পাঁচজন করে সদস্য প্রতি টিমে রয়েছে।
 
বৃহস্পতিবার পৌরসভার ৮নং ওয়ার্ডসহ উপজেলার ১১টি ইউনিয়নে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট সহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top