আফগানিস্তানে কমান্ডারসহ ১৩ তালেবান নিহত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশে এক অভিযানে এক গ্রুপ কমান্ডারসহ ১৩ তালেবান জঙ্গি নিহত হয়েছে। বুধবার প্রদেশের এক সেনা মুখপাত্র একথা বলেন।
 
সেনা মুখপাত্র গোলাম হজরত কারিমি বলেন,‘মঙ্গলবার অভিযান শুরুর পর থেকে গ্রুপ কমান্ডার মোল্লা রামাদান ওরফে খাঞ্জারসহ ১৩ তালেবান বিদ্রোহী নিহত এবং অপর কমান্ডার মোল্লা মানসুরসহ অপর ১৫ জন আহত হয়েছে।’ তিনি স্বীকার করেছেন, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে সরকারি বাহিনীর তিন সদস্যও আহত হয়েছে। এখনো লড়াই চলছে। কারিমি আরো জানান, মঙ্গলবার অভিযান শুরু হয়েছে। গোলযোগপূর্ণ প্রদেশটি থেকে জঙ্গিদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। এএফপি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top