ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জেরে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ১০

Unknown
সেবা ডেস্ক:   মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহে র‌্যাব-১৪ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ক্লিনিক মালিক-কর্মচারী, ওষুধ ব্যবসায়ীদের সাথে র‌্যাবের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
 
বিভিন্ন ক্লিনিক-হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির মালিক-কর্মচারী, ওষুধ ব্যবসায়ীরা প্রতিবাদ মিছিল করলে র‌্যাবের সাথে এ ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
 
ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) সহকারী পুলিশ সুপার শামীম আরা এর সত্যতা নিশ্চিত করে জানান, পপুলার হাসপাতালকে ১০ লাখ, ল্যাব এইডকে ৬ লাখ, পিওর ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ, সেভওয়েকে ১ লাখ, প্রান্তকে ১ লাখ, পপুলার ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করে।
 
ময়মনসিংহ র‌্যাব-১৪ এর মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় রাত ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজস্ট্রিট সারোয়ার আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব ক্লিনিক-হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে রক্ত, হরমোন টেস্টের মেশিন মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top