
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ২০.১২.২০১৬
কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক সাংসদ মোঃ জাফর আলীর আনারস প্রতীককে বিজয়ী করতে জেলার প্রতিবন্ধী ভিক্ষুকরা মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন আওয়ামীলীগের জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে সমাবেশ করে প্রতিবন্ধী ভিক্ষুকরা। শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলার প্রতিবন্ধী ভিক্ষুকদের নেতারা বক্তব্য রাখেন ।তারা আনারস প্রতীকে ভোটদানে সকল জনপ্রতিনিধির প্রতি আহবান জানান।