শ্রীবরদীতে আ’লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

G M Fatiul Hafiz Babu

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও শ্রীবরদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শেরপুর জেলা শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন যুগ পত্রিকার সাংবাদিক আলমগীর হোসেনের থানা গেটস্থ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগের চেষ্টা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় শ্রীবরদী থানা গেইট এলাকায়। পরে শ্রীবরদী থানা পুলিশের বিশেষ ভূমিকার কারনে সন্ত্রাসীরা অগ্নি সংযোগের চেষ্টা করেও অগ্নি সংযোগ করতে পারে নি।

আ’লীগ নেতা আলমগীর হোসেন গত শনিবার তার বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে জানায় সাতানী মথুরাদী গ্রামের আতাব আলীর পুত্র আব্দুল হালিম ও সেলিম মিয়া এবং হাসেন আলীর ছেলে দিনু মিয়া সহ ৩০/৩৫জন

বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নকারী সন্ত্রাসীরা বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র নিয়ে সু-সজ্জিত হয়ে হামলা ও ভাঙচুর চালায়।

 এক পর্যায়ে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগের চেষ্টা চালালে শ্রীবরদী থানার ওসি এস আলমের নেতৃত্বে শ্রীবরদী থানা পুলিশের তৎপরতায় সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এতে তার দোকানের সার্টার ভাঙচুর সহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আ’লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন বীরপ্রতিক বার জহরম্নল হক মুন্সী।

এ ব্যাপারে আ’লীগ নেতা আলমগীর হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে শ্রীবরদী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।

 এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করার পরও সন্ত্রাসীদের হুমকি ধামকীতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে আলমগীর হোসেনের পরিবার।

 এ প্রসঙ্গে শ্রীবরদী থানার ওসি এস আলম বলেন- তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।

 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top