আগামীকাল ভারতে যাচ্ছেন শিল্পমন্ত্রী

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিতব্য ২৯তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার (আইআইটিএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাচ্ছেন  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। 
 
আগামী ২৩ ডিসেম্বর কলকাতার মিলন মেলা হলে এ শিল্প-বাণিজ্য মেলা উদ্বোধন করা হবে। ১০ দিনব্যাপী এই মেলা আগামী ১ জানুয়ারি শেষ হবে। 
 
উল্লেখ্য, ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা। ভারতের প্রাচীন শিল্প ও বণিক সংগঠন দ্যা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) ১৯৮৭ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে। এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, থাইল্যান্ড, মিশর, তুরস্ক, ভিয়েতনাম, ঘানা, সিঙ্গাপুর, হংকং ও দুবাইয়ের উদ্যোক্তারা অংশ নেবে।
 
মেলায় হস্ত, কুটির, মাঝারি ও বৃহৎ শিল্পের সাথে সংশ্লিষ্ট ৭ শতাধিক উদ্যোক্তা তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করবে। পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্যিক আলোচনায় অংশ নেবেন। 
 
এ সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ়করণেও ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ ডিসেম্বর শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।-বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top