বর্তমান সরকারের গুণকির্তন গাইলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায়: বিএনপি নেতা ফখরুজ্জামান মতিন

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

বর্তমান সরকারের গুণকির্তন গাইলে একজন রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায় বলে মন্তব্য করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফখরুজ্জামান মতিন।

 তিনি বলেন বর্তমান সরকার নতুন একটি মেশিন আবিস্কার করেছেন। এই মেশিনের নাম মুক্তিযোদ্ধা বানানোর মেশিন ।

কোন রাজাকার যদি সরকারের গুণ গায় বা পক্ষে কথা বলে তাকে এই মেশিনের একপাশ দিয়ে ঢুকিয়ে দিয়ে আরেক পাশ দিয়ে ওই রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে বের করে দেন।

অন্যদিকে সরকারের সমালোচনা করলে প্রকৃত মুক্তিযোদ্ধাকে ওই মেশিনেই রাজাকার বানিয়ে ছেড়ে দেন।


বৃহস্পতিবার বিকালে সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র সমাবেশে এসব কথা বলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুজ্জামান মতিন।

বর্তমান সরকারের বিভিন্ন দিক সমালোচনা করে বিএনপির এই নেতা আরো বলেন ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হচ্ছে আওয়ামী লীগের নেতাদের কাছে।  একজন গরিবও এই চাল পাচ্ছে না ।

বিএনপির এই নেতা বলেন সরকার জামায়াত কে নির্মূল করার ষড়যন্ত্র করছে। তাই জামায়াত নেতাদের জিহাদি বই হাতে তুলে দিয়ে গ্রেপ্তার করছে।

তিনি গণতন্ত্র রক্ষায় সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করারও আহবান জানান।

উপজেলা ছাত্রদলের সভাপতি এসএম রাসেলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদষ্টো আবদুল কাইয়ুম,

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বাবুল, সদস্য সচিব আবদুল কাইয়ুম, যুগ্ন আহবায়ক মোতালেব সরকার, মিজানুর রহমান লেবু,

 পৌর বিএনপির আহবায়ক হাফিজুর রহমান ফিরোজ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহিজল গাজী, সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ ,

 উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম ,ছাত্রদল নেতা ফিরোজ মিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীরা উপসি'ত ছিলেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top