চুল পাকছে?‌ খাওয়া-দাওয়ায় একটু নজর দিন

Unknown
সেবা ডেস্ক:  অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। শুধুমাত্র জিনগত সমস্যা নয়, শরীরে পুষ্টির অভাব হলেও চুলে পাক ধরতে পারে।
খাওয়া-দাওয়ায় একটু নজর দিন। তাহলেই চলবে।
❏ আখরোট‌:‌ আখরোটে প্রচুর পরিমাণ কপার থাকে যা চুলে মেলানিন উৎপন্ন করে। নিয়মিত খেলে চুল কালো থাকে।
❏ রোজকার ডায়েটে চিংড়ি, ঝিনুক, কাঁকড়ার মতো সামুদ্রিক প্রামী রাখুন। এগুলিতে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। যা চুলে পাক ধরা আটকায়।
❏ মেটে:‌ মাংস খেতে ভালোবাসেন নিশ্চয়ই!‌ তাই বলে মেটে দেখে নাক সিঁটকোবেন না। এতে  ভিটামিন বি ১২ থাকে। যা চুল পাকা প্রতিরোধ করতে সক্ষম।
❏ ব্রকোলি:‌ ব্রকোলিতে ফোলিক এ্যাসিড থাকে। এটি চুলে পাক ধরতে দেয় না।  
❏ সামুদ্রিক মাছ: শুধুই পমফ্রেট নয়, চুল পাকা রুখতে স্যামন, টুনা জাতীয় সামুদ্রিক মাছে খান। এগুলিতে প্রচুর পরিমাণ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে।
❏ ডাল:‌ ডালে প্রচুর ভিটামিন বি ১২ এবং বি ৯ রয়েছে। চুল ভাল রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় একবাটি ডাল রাখুন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top