ম্যাচ ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ আলভিরো পিটারসেন

Unknown
সেবা ডেস্ক:  ম্যাচ গড়াপেটার দায়ে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার আলভিরো পিটারসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ২০০০ সালে সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ের পরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে দূর্নীতির দায়ে এত বড় শাস্তি পেলেন ৩৬ টেস্ট খেলা আলভিরো। 
 
২০১৪-১৫ মৌসুমে ঘরোয়া টোয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় ম্যাচ পাতানোর অভিযোগে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩৬ বছর বয়সী পিটারসেনকে নিষিদ্ধ করা হলো। এই ঘটনায় সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় গুলাম বোদিকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল সিএসএ। এই অভিযোগের ভিত্তিতে আরো কয়েকজন খেলোয়াড়কে সনাক্ত করা হয়েছে যা নিয়ে তদন্ত চলছে বলে সিএসএ এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
 
পিটারসেনের বিপক্ষে আনা অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল দুর্নীতি সংক্রান্ত সকল তথ্য প্রকাশ না করা, এই ঘটনায় জড়িত অন্যান্য খেলোয়াড়দের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না দেয়া, তদন্তকারী প্যানেলকে সহায়তা না করা এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণাদি নষ্ট করে ফেলা। তদন্তের পরে সবকিছু বিবেচনায় অন্য সব অভিযোগ খারিজ করে দিয়ে শুধুমাত্র ম্যাচ পাতানোর অভিযোগটি সামনে নিয়ে আসা হয়।
 
পিটারসেনের দুই বছরের নিষেধাজ্ঞা চলতি বছরের ১২ নভেম্বর থেকে শুরু হবে। ঐ দিনই তার বিপক্ষে অভিযোগ উত্থাপন করা হয়েছিল। এই ঘটনায় পরিবার, বন্ধু, সমর্থক, সতীর্থ ও বিশেষ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করেছে পিটারসেন।
 
৩৬ টেস্টে পিটারসেন ৩৪.৮৮ গড়ে ২০৯৩ রান করেছেন। ভারতের বিপক্ষে ২০০৯-১০ মৌসুমে কলকাতায় তিনি অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। ক্যারিয়ারে তার রয়েছে পাঁচটি সেঞ্চুরি। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে সর্বোচ্চ ১৮২ রান করেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে জোহানেসবার্গ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লায়ন্স ও ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ারে সাফল্যের সাথে খেলে যাচ্ছেন। ক্রিকবাজ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top