পাথর কোয়ারি থেকে যুবকের লাশ উদ্ধার হলো সিলেটে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি থেকে জামাল উদ্দিন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
জামাল উপজেলার  লামাগ্রামের জালাল মিয়ার ছেলে। সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ওই যুবককে লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। 
 
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম বলেন, রবিবার দিবাগত রাতের কোন একসময় দুর্বৃত্তরা জামাল উদ্দিনকে হত্যার পর মরদেহ বাড়ির পাশের উৎমাছড়া পাথর কোয়ারিতে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top