সেবা ডেস্ক: ২১.১২.২০১৬ রোজ: বুধবার বিকাল ৪ টায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলার অন্তর্গত ধুনট থানায় " ডেসটিনির সমসাময়িক বিষয় নিয়ে এবং এমডি ও চেয়ারম্যান"এর মুক্তির দাবিতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জনাব মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শাহ আলম সিদ্দীক সদস্য সচিব ডিএসএমএফ গ্রীন শেরপুর, বগুড়া। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে বিশেষ আলোচনা করেন জনাব মোঃ সোহেল রানা যুগ্ন সদস্য সচিব, ডিএসএমএফ গ্রীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আপিল বিভাগে ডেসটিনির মামলার চূড়ান্ত রায় বহাল থাকায় প্রমাণিত হয় যে, ডেসটিনির বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। তাই আমরা ডেসটিনিতে কাজ করতে চাই, ডেসটিনির বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
আজ সকাল ০৭টায় ডিএসএমএফ গ্রীনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নাজিম উদ্দিন জুয়েল স্যার এর পিতা বার্ধক্যজনিত কারনে পরলোকগমন করেন। তাঁর পিতার অকাল মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।এবং ডিএসএমএফ গ্রীন ধুনট থানার পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
আলোচনার পরিশেষে এমডি ও চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির জোর দাবি করা হয়। সভাপ্রধান এর বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপনি ঘোষণা করা হয়।