এখন থেকে যে কোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন যাত্রীরা

Unknown
সেবা ডেস্ক:  বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে হজ্জে যাওয়ার সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে নিজেদের পছন্দমতো যে কোনো এয়ারলাইন্সে করে যাত্রীরা হজ্জে যেতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
 
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই এই আদেশ দেন।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। 
 
এর আগে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সহ-সভাপতি আব্দুল কবির খান (জামাল), মহাসচিব শেখ আব্দুল্লাহ ও হজযাত্রী রেজাউল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে।
 
২০১৩ সালের ২৪ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে ৫০ শতাংশ হজযাত্রী বিমান বাংলাদেশের এবং বাকি ৫০ শতাংশ এয়ারলাইনসের বিমানে যাবেন বলে সিদ্ধান্ত হয়। এর বাইরে অন্য কোন এয়ারলাইন্সে হজ্জ যাত্রীরা যেতে পারবেন না বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়।
 
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন হাব এর দুই নেতা ও এক হজযাত্রী। এ রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের ২৯ জুলাই হাইকোর্ট রুল জারি করে ও পছন্দমতো বিমানে হজে যাওয়ার অন্তর্বতীকালীন আদেশ দেন।
 
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করে সরকার। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করে দেন। পরে আবেদনকারীরা আপিল করলে তিন মাসের মধ্যে হাইকোর্টের এই মামলার নিষ্পত্তি করতে আদেশ দেয় আপিল বিভাগ। ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। আজ হাইকোর্টের সেই রায়ই বহাল রাখল আপিল বিভাগ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top