এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে যুব মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলার তাতিহাটি ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে ২০১৫-১৬ অর্থ বছরের এলজিএসপি-২ অর্থায়নের ৬৪ জন যুব মহিলাকে একটি করে সেলাই মেশিন দেয়া হয়। এ উপলক্ষ্যে তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্টিক ফ্যাসিলেটর আব্দুল রহিম। এ সময় উপসি'ত ছিলেন ইউপি সদস্য ও সদস্যাসহ স'ানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।