শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা নির্বাচন অফিসে র্দূবৃতদের দেয়া আগুনে পুড়ে গেছে প্রায় তিনশত সচ্ছ ব্যালট বাক্স।
বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলা নির্বাচন অফিসের গোডাউনে আগুন দেখে ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। পরে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ডা: এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো: রফিকুল হাসান গনি, র্যাব কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যাক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মর্তা মুখলেছুর রহমান জানান, বুধবার রাত আনমানিক সাড়ে তিনটার দিকে কে বা কারা আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসের সদর উপজেলা নির্বাচন অফিসের জানালার কাচ ভেঙ্গে গোডাউনে রক্ষিত সচ্ছ ব্যালট পেপার বাক্সে আগুন দিয়েছে। পরে আগুন লাগতে দেখে সদর থানার ওসি ও ফায়ার সাভির্সকে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে গুরুত্বপূর্ন কোন কাগজপত্রাদির ক্ষতি না হলেও প্রায় তিনশ সচ্ছ ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
