সেবা ডেস্ক: জিয়াউর রহমানের কবর সরালে বিএনপি দেশের প্রত্যেক গ্রামে-গ্রামে প্রতীকী মাজার তৈরী করবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের অফিসে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকাস্থ সিনিয়র নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।
এর আগে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টার সভাপতিত্বে সভায় আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য ১৫টি টিম গঠন করা হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয়সহ সমাজকল্যাণ সম্পাদক এ এফ এম ইকবালের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুস সালাম আজাদ, ফজরুল রহমান, আব্দুল খালেক, মোরতাজুল করিম বাদরু, ফারুক আহমেদ, আব্দুল খালেক হওলাদার, জাকারীয়া মঞ্জুর, আলী আকবর হাওলাদার চুন্নু, আ ক ম মোজাম্মেল হক, কাজী রফিক প্রমুখ।
