সেবা ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি কার্যক্রম বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মেধা তালিকা ও প্রথম অপেক্ষমাণ তালিকায় ভর্তি সম্পন্ন শেষে ১০৫টি আসন শূন্য রয়েছে। অনুষদ ভিত্তিক শূন্য আসনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অপেক্ষমাণ মোট ৩০০ জনের একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই তালিকাভুক্ত প্রার্থীদের ১৮ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক অপশন ও তথ্য প্রদানের ভিত্তিতে আজ ২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর দুইটার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্ব-শরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। সন্ধ্যা ছয়টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে। আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ওই তালিকার শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।
ভর্তি ও আনুষঙ্গিক ফি বাবদ একজন শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন করতে মোট ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা জমা দিতে হবে। ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার জন্য প্রদত্ত প্রবেশপত্র, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরমসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, এইচএসসির মূল প্রশংসাপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.bau.edu.bd) পাওয়া যাবে।
