সাপাহারে গ্রাম আদালত সক্রিয় করণে কমিউনিটি মত বিনিময় সভা

Seba Hot News
সাপাহারে গ্রাম আদালত সক্রিয় করণে কমিউনিটি মত বিনিময় সভা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ও পিছিেিয় পড়া গ্রামের মানুষ কে সঠিক বিচার করে দিতে গ্রাম আদালদ বিশেষ ভূমিকা রেখেছে এ লক্ষে নওগাঁর সাপাহারে গ্রাম আদালত সক্রিয় করণে কমিউনিটি মতবিনিময় সভা রবিবার বেলা ১২ ঘটিকার সময় উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউ এন ডিপির আর্থীক ও কারিগরী সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণের (২য় পর্যায়ে) প্রকল্প বাস্তয়বায়ন ও সহযোগী সংস্থ্যা ইকো সোস্যাল ডেভলপমেন্ট (ইউএসডিও)’র উদ্যোগে অনুষ্ঠিত উক্ত গ্রাম আদালত সক্রিয় করণ সভায় সভাপতিত্ব করেন গোয়ালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান মুকুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের গোয়ালা ইউনিয়ন শাখার সভাপতি কামরুজ্জামান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সাখাওয়াত হাবিব লিটন, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী আলমগীর হোসেন, ইউনিয়ন সমন্বয়কারী জিয়াবুন নেসা প্রমুখ। এসময় উক্ত অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top