গন্ডামারা বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হাইজিন পার্সেল বিতরণ

S M Ashraful Azom
গন্ডামারা বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হাইজিন পার্সেল বিতরণ
গন্ডামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে হাইজিন পার্সেল বিতরণ
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সোমবার (১৬ জুলাই) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামমুলক আলোচনা সভা ও প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।


এসময় রেডক্রিসেন্ট কর্মকর্তাগণ শিক্ষার্থীদেরকে হাইজিন বিষয়ক আলোচনা সভায় স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি কল্পে নানা দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন। স্বাস্থ্যের প্রতি সকলকে মনযোগ বৃদ্ধি করতে এবং যত্ন নিতে বলা হয়েছে। আলোচনা পরবর্তী বিদ্যালয়ের সকল নিয়মিত ছাত্র- ছাত্রীদর, সকল শিক্ষক-শিক্ষিকাদের মাঝে অকর্ষণীয় স্বাস্থ্য সামগ্রী, হাইজিংবক্স সহ নানা সামগ্রী বিতরণ করেন। বিদ্যালয়ের জন্য ফাস্ট এইড বক্স, ওয়াস রুমের জন্য প্রয়জনীয় সমগ্রী বক্স উপহার দেওয়া হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুখ আজম এর সার্বিক তত্বাবধানে ঘুর্ণিঝড় মোরা রিকভারি প্রজেক্ট এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মিজানুর রহমান, ওয়াস ম্যানেজার মো. সফিউল্লাহ, রেডক্রিসেন্ট যুব কমিটির সদস্য নাছির উদ্দীন। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক অারিফুল ইসলাম, নাছিমা অাকতার সহ রেডক্রিসেন্ট সোসাইটির স্থানীয় স্বেচ্ছাসেবী মহিলাগণ উপস্থিত ছিলেন।



বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান