বকশীগঞ্জে আবুল কালাম আজাদ এমপি,র মনোনয়ন ফরম জমা

S M Ashraful Azom
বকশীগঞ্জে আবুল কালাম আজাদ এমপি,র মনোনয়ন ফরম জমা

বকশীগঞ্জ প্রতিনিধি: আজ ২৮ নভেম্বর বুধবার জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ বকশীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দানের সময় তার সঙ্গে ছিলেন, বকশীগঞ্জ মক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মফিজুর রহমান,সাবেক কমান্ডার সিরাজুল হক,বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহিনা হোসাইন, ইঞ্জিঃ নুরুল আমিন ফুরকান ও পৌর যুবগীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগরসহ বকশীগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়ন জমাদান শেষে আবুল কালাম আজাদ উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বকশীগঞ্জ সদর হাসপাতাল রোডে অবস্থিত জামির বাগ এ আলোচনায় বসেন। এ সময় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল নেতা–কর্মীরা আলহাজ্ব আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

আবুল কালাম আজাদ বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মী-সমর্থকেরা খুশি। সবার প্রচেষ্টায় নৌকার বিজয় নিশ্চিত করা হবে।’
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান