ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় আগাম নির্বাচনী প্রচারণার বিলবোর্ড ও ডিজিটাল পোস্টার সহ ব্যানার উচ্ছেদ অভিযান চলছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে সোমবার থেকে ঠাকুরগাঁও সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসব বিলবোর্ড উচ্ছেদ করেন। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজেস্ট্রেট মাশরুফা আখতার মিশু, সদর থানার এস আই বেলাল সহ আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা।
বিলবোর্ড উচ্ছেদ সম্পর্কে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, পৌর এলাকা সহ আমরা শহরের বিভিন্ন এলাকায় ঘুড়ে প্রচারনার বেশ কয়েকটি বিলবোর্ড উচ্ছেদ করেছি। প্রতীক বরাদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযানটি চলবে। নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী পোস্টার, ব্যানার স্থাপন করতে পারবে না। যারা আচরন বিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।