ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ১

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নুর ইসলাম (৩৮) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শহিদুর রহমান (৫২) নামের আরও একজন শ্রমিক।

সোমবার সন্ধায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশালডাঙ্গী এলাকার বিএনপি নেতা আব্দুল বাতেনের রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে ।  নিহত শ্রমিক নূর ইসলাম বড়পলাশবাড়ী ইউনিয়নের প্রয়াত লতা মোহাম্মদের ছেলে এবং আহত শ্রমিক শহিদুর রহমান একই ইউনিয়নের ধারিয়া বেলসাড়া গ্রামের প্রয়াত মনসুর আলীর ছেলে বলে জানাযায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল ইসলাম জানান, ৬ জন শ্রমিক ওই রাইস মিলে কাজ করছিল। সোমবার সন্ধায় মিলের বয়লার বিস্ফোরণ হলে ওই দুজন শ্রমিক আহত হয়। এ সময় অন্যান্ন শ্রমিক ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার শ্রমিক নুর ইসলামের অবস্থা আশঙ্কাজনক দেখলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পথে সোমবার রাতে শ্রমিক নুর ইসলাম মারা যায়।

এ ব্যাপারে মিলের মালিক আব্দুল বাতেন বলেন , এটি একটি দুর্ঘটনা মাত্র। নিহত শ্রমিকের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


⇘সংবাদদাতা: ঠাকুরগাঁও প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top