
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন রাজারহাটের উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান সরকার, জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রাজারহাটের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান। প্রতিবেদন পাঠ করেন রাজারহাট ইউনিয়নের ভিডিপি দলনেতা মোঃ আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান।
সমাবেশে রাজারহাট উপজেলার প্রতিটি ইউনিয়ন হতে ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে হতে ভাল কাজের পুরষ্কারস্বরুপ ১জনকে সেলাই মেশিন, ৩জনকে বাইসাইকেল পুরষ্কার প্রদান করা হয়। সমাবেশ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা
⇘সংবাদদাতা: গোলাম মোস্তফা রাঙ্গা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।