ইসলামপুরে গ্রাম আদালত বিষয়ক অবহিতকরণ সভা

S M Ashraful Azom
0
ইসলামপুরে গ্রাম আদালত বিষয়ক অবহিতকরণ সভা

লিয়াকত হোসাইন লায়ন ॥ স্থানীয় সরকার বিভাগের “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের” আওতায় জামালপুরের ইসলামপুরে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে,উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপি অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের অগ্রগতি ও প্রচার বিষয়ক কার্যক্রম নিযে উপস্থাপনা তুলে ধরেন প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মালিক শামীম আখতার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ আসলাম হোসেন, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা ফারুক আল ফয়সাল সৌহার্দ্য কর্মসুচির টেকনিক্যাল কর্মকর্তা মিলি আক্তার প্রমুখ।

অবহিতকরণ সভায় উপজেলার ১০টি দপ্তরের কর্মকর্তা ও ১৮টি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অবহিতকরণ সভায় উপস্থিত অংশগ্রহণকারী সকলের মতামত উপস্থাপন করেন। এতে কিভাবে গ্রাম আদালতের সেবা বৃদ্ধি করা, গ্রাম আদালত মুখি করা যায়, ফৌজদারী ও দেওয়ানী মামলার বিষয়ে সার্বিক আলোকপাত করা হয়।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top