কালিহাতীর পৌরসভার কাউন্সিলর আবু বকর গ্রেফতার

S M Ashraful Azom
0
কালিহাতীর পৌরসভার কাউন্সিলর আবু বকর গ্রেফতার
মনির হোসেন,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক আবু বকর (৩৫)কে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) ভোরে কালিহাতী পৌর এলাকার সিলিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষক জানান গ্রেফতারকৃত আবু বকর জুয়া, মাদক ও নারী ব্যবসার সাথে জড়িত।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু দুস্কৃতিকারী নাশকতা ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে এলেঙ্গা পুরাতন পৌর ভূমি অফিসের ভিতর থেকে গত ৮ নভেম্বর ভোরে বিএনপি’র ৬ নেতাকে গ্রেফতার করা হয়। সেই মামলায় কালিহাতী পৌরসভার কাউন্সিলর ও ৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক আবু বকরকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: মনির হোসেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top