কালিহাতীতে ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

S M Ashraful Azom
কালিহাতীতে ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

মনির হোসেন, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌর এলাকার চাটিপাড়া জোড়া ব্রীজের পাশে ডোবা থেকে শুক্রবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। উদ্ধারকৃত লাশ সরিষাবাড়ী উপজেলার পিগনা ইউনিয়নের মীরকুইটা গ্রামের মৃত করিম শেখের ছেলে আব্দুল শেখ(৫৫)।

কালিহাতী থানা অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, শুক্রবার সকাল ১১টায় চাটিপাড়া ব্রীজের পশ্চিমপাশে ডোবাতে একটি অজ্ঞাত লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি গত ২৫ নভেম্বর মুন্সিগঞ্জ থেকে ট্রাক যোগে কয়েকজন শ্রমিক টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক দিয়ে বাড়ীতে ফিরছিল। শ্রমিকদের নেশা সেবন করিয়ে চাটিপাড়া জোড়া ব্রীজের পূর্বপাশে আহত অবস্থায় একজনকে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানকার আরো একজন শ্রমিক নিখোঁজ থাকে। নিখোঁজ ব্যক্তির স্বজনরা বিভিন্ন স্থানে খুজ খবর অব্যাহত রাখে। স্থানীয় লোকজনের সহায়তায় এসআই ফারুকুল ইসলাম নিখোঁজ ব্যক্তির স্বজনদেও ফোন নম্বর সংগ্রহ করে। তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে নিখোঁজ ব্যক্তির ছেলে হোসেন আলী ঘটনাস্থলে এসে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন।

⇘সংবাদদাতা: মনির হোসেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান